ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ইট ভাটায় হামলা-ভাঙচুর,টাকা লুট


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৩:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরে ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর সমর্থক আব্দুল লতিফ হোসেন এর মালিকানাধীন দুটি ইটভাটায় হামলা ভাঙচুর,লুটের অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন শ্রমিক।
এ ঘটনায় ঘটনাস্থল পরির্দশন করছে ধামরাই থানা পুলিশ। এর আগে গত সোমবার (০৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকান সান ব্রিকস ও গোয়ালদী এলাকার লামিয়া ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

জানাযায়,সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০/২৫টি মোটরসাইকেল করে প্রায় ৩৫/৪০ জন দুর্বৃত্তরা এসে ইট ভাটায় অফিস কক্ষ ভাঙচুর হামলা করে,এ সময়  অফিসের ক্যাশের তালা ভেঙে ক্যাশে থাকা ৪ লাখ ১৬ হাজার টাকা লুট করে নেয়। এছাড়াও ভাটার শ্রমিকদের এলোপাতাড়ি মারধর করে ভাটা থেকে তাড়িয়ে দেয় এবং এই ভাটায় আবার কাজ করলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এবিষয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন,আমি সান ব্রিকস এর পাশেই একটি দোকানে বসে ছিলেন,মাগরিবের নামাজের সময়ের পরে ১৫/২০টা মোটরসাইকেল ইটভাটায় ঢুকছে আবার বের হইয়া চলে গেছে। ভিতরে ভাঙচুর বা কি হইছে আমি কিছুই জানি না।

লাময়িা ব্রিকসের ম্যানেজার মোঃ হজরত আলী বলেন, আমি সন্ধ্যার দিকে সান ব্রিকস থেকে বের হয়ে কালামপুর স্ট্যান্ডে যাই। তখন সান ব্রিকসের ম্যানেজার রুবেল আমাকে ফোন দিয়ে বলে মোটরসাইকেল নিয়ে ৩০/৪০ জন লোক এসে ভাটা ও অফিস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেছে। ক্যাশের তালা ভেঙে ক্যাশ থেকে ৪ লাখ ১৬ হাজার টাকা তা নিয়ে গেছে।

ভুক্তভোগী ইট ভাটার মালিক আব্দুল লতিফ বলেন, রাজনৈতিক কারণেই এই হামলা ভাঙচুর। আমি নির্বাচনে সময় স্বতন্ত্র প্রার্থী এমএ মালেকের সমর্থক ছিলাম,এছাড়া আমি এলাকা দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সাহায্য করি। মানুষ আমাকে ভালোবাসে। এতে আমার এলাকার কিছু বিএনপি- জামাতের লোকদের হিংসা হয়। তারা নিজেরা তো দুই টাকা দিয়ে কাউকে সাহায্য করবে না। আমি করলেও তাদের সমস্যা। রাজনৈতিক প্রতিহিংসা ও আমি যাতে কাউকে সাহায্য সহযোগিতা করতে না পারি সেই কারণেই আমার ব্যবসা বানিজ্যের ক্ষতি চেষ্টা করছে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা বিষয়টি জানার পরই ঘটনা স্থল পরিদর্শন করেছি। ভাটা শ্রমিকদের কাজ করতে বলে এসেছি এবং ভাটার মালিক কে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ