ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা আসলাম হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-১-২০২৪ বিকাল ৬:৪

দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 
দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবে সভাপতি নজরুল ইসলাম মল্লিক। 
দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ মুকতি জিলানী, সমাজ সেবক রোটারিয়ান রাশেদুল হক রাসু, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাস, এস এম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আবিদ হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, দফতর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুজ্জামান রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তাগণ।
দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতী তৈয়বুর রহমান। কোরআন থেকে তেলওয়াত করেন দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন