ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শালিখায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-১-২০২৪ বিকাল ৬:৬

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাস সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঐতিহাসিক ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করে। দীর্ঘ ৯মাস ১৪দিন পাকিস্তানের কারাগারে বন্দী জীবন শেষে ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। এ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, ১০ জানুয়ারি (বুধবার) বিকাল ৪টায় শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাড কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মোঃ ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জেসমিন আক্তার শাবানা মহিলা ভাইস চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মোঃ আরজ আলী বিশ্বাস  ইউপি চেয়ারম্যান আড়পাড়া, দেবব্রত দে দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া