সাতকানিয়ায় টাঙ্গানো ব্যানার পোস্টার অপসারণে নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থীর নির্বাচনী পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার নির্দেশ দিয়েছেন এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ, চট্টগ্রাম) শাহনেওয়াজ মনির।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয় থেকে ৯ জানুয়ারি(বুধবার) প্রেরিত স্মারক নং- ১১/২৪ চিঠির মাধ্যমে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুহাম্মদ আলী হোসাইন, বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী মুহাম্মদ সোলাইমান কাসেমী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ ছালেম, ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিনকে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্দেশনার চিঠি পেয়েছি, সেটি প্রার্থীর এজেন্টসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আশাকরি তাঁরা নির্দেশনা মেনে সকল ধরনের নির্বাচনি পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করবেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন