ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা-৫ আসনে শপথ নিয়েই চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন এমপি আহমদ হোসেন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:১১

নির্বাচিত হয়েই চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য আহমদ হোসেন। শপথ নেওয়ার পর বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজে অফিসার ইন-চার্জকে ফোনে এ নির্দেশ দেন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন। 

এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ।

জানা গেছে, পূর্বধলার প্রায় ১ শতাধিক স্ট্যান্ডে বিগত ১০ বছর ধরে সাবেক সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ইজারার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আহমদ হোসেন ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে নেত্রকোণা-৫ পূর্বধলা উপজেলার সকল প্রকার চাঁদা আদায় বন্ধ করা হবে। তিনি নির্বাচিত হওয়ার পর বুধবার সকালে শপথ নেন। এরপর পূর্বধলার সকল প্রকার স্ট্যান্ডে অটোরিকশা, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।

স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

স্থানীয় চালকরা বলেন, ‘দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করতো। বিচার দেওয়ার জায়গাও ছিল না। প্রতিবাদ করলে মারধর করতো। এখন ভালো লাগছে। আজ থেকে কোন জিপি নেওয়া হবে না।’

এ বিষয়ে জানতে নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পূর্বধলার মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনও চাঁদাবাজি সন্ত্রাসি কর্মকান্ড করার সুযোগ দেওয়া হবে না। পূর্বধলায় সন্ত্রাসি চাঁদাবাজি থাকবে না, আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি। পূর্বধলার মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়