বাংলাবাজারে সরকারি ঘাট নিয়ে বিপাকে ইজারাদার: একাধিক দপ্তরে লিখিত অভিযোগ
নগরের বাংলা বাজার, ষ্ট্যান্ডরোডস্থ একটি ঘাট সরকার হতে চুক্তিমূলে ভাড়া নেয়ার পর বিপাকে পড়েছেন ইজারাদার। এ বিষয়ে সম্প্রতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ঘাটের ইজারাদার পশ্চিম মাদারবাড়ীর নজমুল ইসলামের পুত্র মাসুদুল ইসলাম।
অভিযোগে উল্লেখ রয়েছে, ওই ঘাটটি ভাড়া নেয়ার পর থেকে বিবাদী আনু মাঝির ঘাটের বিপরীতে ব্যাংক এশিয়া ভবনের ৪র্থ তলার বদিউল আলমের পুত্র, পি এস শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম মাসুদ (৫০) বিভিন্ন সময়ে মাসুদুল ইসলাম ও তাঁর ভাইদের হুমকি প্রদান করে আসছে। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাদী মাসুদুল ইসলাম ও তার ৩ ভাই মো. সাইফুল ইসলাম, শাহিদুল ইসলাম ও মো. জাহিদুল ইসলামকে হুমকি প্রদান করে। বাদী বাংলা বাজার, ষ্ট্যান্ডরোডস্থ ঘাটটি সরকার হতে চুক্তিমূলে ১ বছরের জন্য ভাড়া নেবার পর হতে বিবাদী বিভিন্ন লোক মারফত বাদীকে ও বাদীর তিন ভাইকে উক্ত ঘাটে ঢুকতে দিবে না এবং ঢুকলে যে কোন ধরনের ক্ষতি করবে মর্মে হুমকি প্রদান করে। এছাড়া মাসুদুল ইসলাম গত ৩১ ডিসেম্বর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৯৩৪) দয়ের করেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied