ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ৩:১
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে ৭ আগস্ট শনিবার অর্ধশতাধিক হিন্দু বাড়িঘর, মন্দির ও প্রতিমা ভাংচুর, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মণ্ডলের নৃশংস হত্যা, পিরোজপুরে তন্ময় তরুয়া হত্যাসহ সারাদেশে হিন্দুদের বাড়িঘর দখল, দেশত্যাগে বাধ্যকরণ, মিথ্যা মামলায় গ্রেফতারসহ নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে উপজেলায় শুক্রবার (১৩ আগস্ট)  বেলা সাড়ে ১১টায়  মুক্তিযুদ্ধা ভবন প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি তারা প্রসন্ন দেবরায়, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খালিয়াজুরী শাখার নেতা অঞ্জন সরকার, হিন্দু ঐক্য ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
 
এ সময় বক্তরা বলেন, আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থানে বিশ্বাসী। কে হিন্দু, কে মুসলিস, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তাতে আমরা বিশ্বাসী না হয়ে আমরা মানুষ হয়ে মানুষের পাশে ভাই ভাই হিসেবে সহাবস্থান করতে চাই। কিছুদিন আগেও পাশের উপজেলা শাল্লায় এমন বর্বরোচিত হামলার জের কাটতে না কাটতেই একের পর এক সারাদেশে চলছে সংখ্যালঘু নির্যাতন। আমরা এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই।
 
তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানান।

এমএসএম / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন