ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূর মৃত্যু, আটক-৫


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:১৭

নেত্রকোণার পূর্বধলায় ছেলেকে মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ছালেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহতে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাত ১১ ঘটিকার সময় উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে স্বামীর বাড়িতে ছালেমা খাতুন মারা যান। নিহত ছালেমা খাতুন ওই বাড়হা উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুল বারেক এর স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী বিকেলে নিহত ছালেমা খাতুনের ছেলে রাকেল (১০) প্রতিবেশী বাচ্চাদের সাথে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাচুট খেলাতে থাকে। একপর্যােয়ে, একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান ওরফে জুনাইদ ঝগড়া করে রাকেলকে মারপিট করে। রাকেল বিষয়টি তার মা ছালেমা খাতুনকে জানালে, তিনি ছেলেকে মারপিটের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান। তখন প্রতিবেশী হেলালের স্ত্রী খাদিজা ঝাড়ু দিয়া ছালেমা খাতুনকে মারপিট আরম্ভ করে এবং হেলালের ছেলে শাহিন, মোসলেম উদ্দিনের ছেলে আলাল, হেলালের এলোপাতারি মারপিটে জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ছালেমা খাতুনকে হাসপাতাল হতে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় বুকের ব্যাথা উঠে মারা যান। ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৫ জনকে আটক করেন। এ বিষয়ে নিহতের পিতা সাজত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রতিপক্ষের মারপিটের ঘটনায় আহত ছালেমা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীসহ ৫ জনকে আটক করা হয়।  নিহতের পিতা বাদী সাজত আলীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে।  সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়