পিতা খুনের মামলায় ছেলে গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে পিতা হত্যা মামলার একমাত্র আসামি ছেলে কাউছারকে ( ২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোররাতে তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সফল এ অভিযান পরিচালনা করেন সিংগাইর থানাধীন শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর। গ্রেফতারকৃত কাউছার উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর বকচর গ্রামের হত্যার শিকার পিতা সেলিম হোসেন ওরফে খোকনের ছেলে। আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে সেলিম হোসেন খোকনের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে ছেলে কাউছারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাউছার উত্তেজিত হয়ে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী ঘাতক কাউছারের গর্ভধারিণী মা আছমা বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাস্মদ খালিদ মনসুর বলেন, এ ঘটনার পর থেকেই কাউছার দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। সম্প্রতি তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন মাধ্যমে তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফকারকৃত কাউছারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied