বাবার স্বপ্ন পূরণ করল ছেলে হেলিকপ্টারে পুত্রবধূ বাড়ি নিয়ে আসছে
পটুয়াখালীর কুয়াকাটায় বাবার স্বপ্ন ছিলো ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে পুত্রবধূ বাড়ি নিয়ে আসবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে চিকিৎসক পুত্র তৌফকিুল ইসলাম রনি। আজ দুপুর ২টায় প্রথবারের মতো কুয়াকাটার নববধূ চিকিৎসক নীলিমা আফরিন নওমীকে নিয়ে হেলিকপ্টার চড়ে নিজের বাড়ির পাশের মাঠে নিয়ে আসেন।
হেলিকাপ্টারে চড়ে নতুন বউ আসায় একনজর নববধূ ও বরকে একনজর দেখতে এলাকায় জড়ো হয় হাজার হাজার মানুষ। বর-কনেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরপক্ষের স্বজনরা।কনের জাল ইশরাত জাহান তমা বলেন, আমাদের জালদের সংখ্যা আরও একজন বৃদ্ধি হলো। আমরা খুসি, সকলে আনন্দিত। সকলে নতুন দম্পতির জন্য দোয়া করবেন।
বরের বোন ফারজানা আক্তার সাথি বলেন, রনি যখন ছোট তখন থেকেই কাকার স্বপ্ন ছিল ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। কাকার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বৌ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।তৌফকিুল ইসলাম রনির বন্ধু মো.শামীম বলেন, বন্ধু বিয়েতে নববধূকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসছে সত্যি ভালো লাগছে। আমরা সকলে খুসি।
জানা যায়, ডিসেম্বরে পারিবারিক ভাবে কুয়াকাটা এলাকারে বাসিন্দা চিকিৎসক তৌফকিুল ইসলাম রনির শরিয়তপুর নরীয়া এলাকার চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বিবাহ হয়। বিয়ের পর মেয়ে বাবার বাড়িতেই ছিল। শুক্রবার চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বাড়িতে বিবাহ উত্তর আনুষ্ঠানিক ছিলো।
কনে চিকিৎসক নীলিমা আফরিন নওমী জানান, আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক আনন্দিত।হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে চিকিৎসক তৌফকিুল ইসলাম রনি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবা খুব ইচ্ছা আমি চিকিৎসক হবো এবং বিবাহের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকাপ্টারে করে বউ আনলাম।
বরের বোন জামাতা রাসেল খান বলেন, রনি যখন ছোট তখন থেকেই শশুরের স্বপ্ন ছিলো ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বৌ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।
আরএনআর কতৃপক্ষের কর্মকর্তা আল আমিন উজ্জল বলেন, আরএনআর সিকদার গ্রুপের একটি হেলিকপ্টার। এটি প্রথমবারের মতো কুয়াকাটায় কোন বিবাহে হেলিকপ্টারে নববধূ এসেছে। আমাদের সেবা নিতে চাইলে সংশ্লিস্ট ওয়েব সাইট ও সিকদার রির্সোটে যোগাযোগ করা যাবে।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ