ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসায় নিজের ছেলেকে নিয়োগ দিলেন অধ্যক্ষ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ৩:১৫
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসায় তিনটি পদে ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। এই নিয়োগে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিজের ছেলেকে স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধ সুযোগ নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। 
 
এদিকে, ঝাউডাঙ্গা ফাজিল মাদরাসায় পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও --- পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছে ভুক্তভোগি কয়েকজন প্রার্থী।
 
অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় অবস্থিত ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসায় শনিবার উল্লেখিত তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই নিয়োগে মাদরাসার অধ্যক্ষ তার নিজের ছেলেকে ---- পদে স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধ সুযোগ নিয়ে নিয়োগ দিয়েছেন।
 
অপরদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন মাদরাসা পরিচালনা কমিটির একজন বিদ্যোৎসাহী সদস্য তার প্রার্থীকে নিয়োগ দিতে পাঁচ লাখ টাকা নিয়েছেন। আর তিনি এই বিষয়ে পত্রপত্রিকায় অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ বন্ধ করতে এক লাখ টাকা গ্রহণ করেছেন নিয়োগ পরিচালনা কমিটির নিকট থেকে।
 
এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সরোয়ার হোসেন জানান, 
 
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ --- এর সাথে মোবাইলে নিজের ছেলেকে স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধ সুযোগ নিয়ে নিয়োগ দেওয়ার বিষয়ে বলেন, আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে। আমি কোনো সুযোগ নেইনি। অপরদিকে, লাখ টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
 
উল্লেখ্য, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি পদাধিকারবলে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই