ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ২ বাড়িতে চুরি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ৪:১১
জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে দুটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং কাপড় চুরি হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) রাতে পৌর সদরের বিহারপুর কলেজপাড়া এবং উপজেলার সোনামুখী ইউপির অনন্তপুর গ্রামে।
 
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময়ে পৌর সদরের বিহারপুর কলেজপাড়া এলাকার ব্যবসায়ী ইউসুফ আলী পিকিনের ভাড়া বাসায় কেউ না থাকার সুযোগে শয়নকক্ষের জানালা এবং জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে এক ভরি সোনা, চার ভরি রুপার গহনা এবং নগদ কিছু টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ইউসুফ আলী পিকিনের স্ত্রী মোসলেমা আকতার মিরা। 
 
এদিকে উপজেলার সোনামুখী ইউপির অনন্তপুর গ্রামের কৃষক এনামুল হক বাড়ি নির্মাণ করছিলেন। পাশে অস্থায়ী টিনের ঘরে তার স্ত্রী লাকী একা থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত কক্ষে প্রবেশ করে লাকীর গলায় ধারালো ছুরি ধরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ আড়াই হাজার টাকা, দুটি কাঁসার থালা-বাসন এবং কাপড় চুরি করে নিয়ে যায়।
 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, উভয় ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ বা মামলা করেননি। আমি দুটি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ