৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নগদ টাকার অনুদান ২,৬৪,৩৫২ দিয়েছেন আলীকদম সেনা জোন
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে ধারাবাহিক আর্থিক অনুদান ও গরীব, দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে আলীকদম সেনা জোন।
আজ ১৫ জানুয়ারি (সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় সেনা জোনের ব্রিগেড ক্যান্টিন চত্বরে আলীকদম সেনা জোনের কমান্ডার (৩১বীর) লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন।
সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন দূর্গম পাহাড়ি এলাকার সকল ক্যাম্পগুলোতেও বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে বলে জানান।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এবার ২,৬৪,৩৫২ (দুই লক্ষ চৌষট্টি হাজার তিনশত বায়ান্ন) টাকা নগদ অর্থ প্রদান ও জোন সদরে ২৫০টি এবং ক্যাম্প এলাকায় ১৫০টি (মোট ৪০০) অসহায়, দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দরিদ্র এক শিক্ষার্থীকে পড়ালেখার জন্য টেবিল ও চেয়ার প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আলীকদম সেনা জোন কমান্ডার জনাব, শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে আলীকদম সেনা জোন সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের জন্য নগদ আর্থিক অনুদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য