প্রতিবন্ধী অঞ্জলির পাশে ইউএনও
প্রতিবন্ধী অঞ্জলির পাশে দাঁড়ালেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। দরিদ্র ও প্রতিবন্ধিতাকে হার মানাতে মানবিক সহায়তা দিলেন। অঞ্জলি রানী দাসের বয়স ৪০। পায়ের উপর ভর দিয়ে চলতে পারেননা। হাত এবং এক পা'র উপর ভর দিয়ে চলাচল করেন তিনি। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। চিকিৎসা জোটেনি অর্থাভাবে। প্রতিবন্ধিতার জন্য তার বিয়ে হয়নি। যশোরের অভয়নগরের মহাকাল গ্রামের রথখোলার পাশে দাস পল্লীতে বাস করেন। পিতা বিশ্বনাথ ও মা আয়না রানীর সন্তান অঞ্জলি। অন্যের উপর ভর করেই বেঁচে আছেন তিনি। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে আশ্রিত থাকেন। পরনির্ভরশীলতা তার জীবনের ২য় অভিশাপ। এ থেকে কাটানোর জন্য দর্জীর কাজ বেছে নিয়েছেন। পুরানো মেশিন দিয়ে এলাকার মানুষের ছোট খাট সেলাইয়ের কাজ করেন। কিন্তু হাত মেশিন না থাকায় জীবিকার্জনও বাধাগ্রস্ত। ছকে বাঁধা জীবন জীবিকা তার। একাকীত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকা অঞ্জলি বড় অসহায়। অন্যের করুণা নিয়ে তার বেেেচ থাকা। তার অসহায়ত্বের খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে খবর পেয়ে তিনি অঞ্জলির জন্য তাৎক্ষণিক হুইল চেয়ার কিনে আনেন এবং রোববার (১৪ জানুয়রি) তার হাতে তুলে দেন। তার সেলাই প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে সচেষ্ট হন। অঞ্জলি রানী সহায়তা পাওয়ার পর তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আজ আমি বড়ই খুশি। এতদিন কেউ ফিরেও তাকায়নি। ইউএনও স্যারের কাছ থেকে ২৫ বছর পর এমন একটি সহায়তা পেলাম। এখন আমি বাঁচার নতুনভাবে বাঁচার পথ খুঁজে পেলাম।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান