ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হাজারী গুড় উৎপাদনের বিষয় নিয়ে গাছিদের সাথে প্রশাসনের সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ২:৪৭
মানিকগঞ্জের হরিরামপুরে "ক্লিন মানিকগঞ্জ, গ্রীণ মানিকগঞ্জ" প্রকল্পের আওতায় হাজারী গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে কর্ম-পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই জানুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের মিজান হাজারীর বাড়ির উঠানে এই সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। 
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার।সভায় উপস্থিত গাছিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগ গ্রহণ এবং স্বল্প সুদে ঋণের দাবি জানান। জেলার ঐতিহ্যবাহী হাজারী গুড়ের সোমবার (১৫ই জানুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের মিজান হাজারীর বাড়ির উঠানে এই সভা অনুষ্ঠিত হয়। গুণগতমান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে পাঁচ লাখ খেজুর গাছ রোপণ, চাষিদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। পরে উপস্থিত গাছিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসককে রস জাল দেয়া, হাজারী গুড় বানানো এবং এর স্বাদ গ্রহণ করান মিজান হাজারী ও তার পরিবারের সদস্যরা।
 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, গাছিদের প্রতিনিধি শফিকুল ইসলাম হাজারী (শামীম হাজারী) সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অর্ধ শতাধিক গাছি উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, লোকজ গান আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর। হাজারী গুড়ের ঐতিহ্য বহন করায় এভাবেই মানিকগঞ্জ জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ