কাদির লস্কর মামু ও বিংরাজ মেম্বার হঠাৎ ভাইরাল
হবিগঞ্জ ৪ মাধবপুর -চুনারুঘাট আসনে কাদির লস্কর মামু তাবিজ মারে, বিংরাজ মেম্বার ফাতলা মারে, সামছুল মেম্বার টিপা মারে আর ফজা ভাই মজা মারে’ এমন আলোচিত কিছু বাক্য সামাজিক মাধ্যমে এখন বেশ ভাইরাল ।দোষী কাউকে কিংবা নিজেরা কারো দ্বারা বিপদগ্রস্ত হয়েছেন কিংবা কারো কাছ থেকে ঠকেছেন এমন অনেকেই ‘কাদির মামু ও বিংরাজ মেম্বারকে উপমা’ হিসেবে ব্যবহার করেছেন।
কিছু জায়গায় এই দুটি চরিত্র ‘মীর জাফরের’ মতই ব্যবহার করা হচ্ছে। জেনে নেওয়া যাক এর পেছনের রহস্য আসলে কি? সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসন থেকে গত ৩০ বছর ধরে আওয়ামী লীগের বাইরে থেকে কোনো প্রার্থী নির্বাচিত হননি।
তিনি সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলীকে এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে সংসদে এসেছেন।
নির্বাচন শেষ হয়ে গেলেও ব্যারিস্টার সুমনকে নিয়ে আলোচনা শেষ হয়ে যায়নি।
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি, ‘কাদির মামু ও বিংরাজ মেম্বার’ কে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন; যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি চরিত্র দুটি নিয়ে চলছে নানা ট্রল।
ব্যারিস্টার সুমন এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ‘যে কাদির মামুর লাগি আমি জীবন দিলাম, ই মামুই অনে খালি আমারে ফাতলা মারে। ই কাদির মামুর লাগি আমি ঘাম ও রক্ত ফালাইছি, আর মাম্মু মাইনষরে খইন, আরে এ ব্যাটায় কিতা একটা নাটক শুরু খরছে। মাম্মু অনে বিংরাজ মেম্বারর লগে মিইশ্যা তাবিজ টিফইন। আমি বিংরাজ মেম্বাররে খইলাম পাতলা মারোইন কিতা, তাইন খইন কাদির মামুই তাবিজ দেলাইন। এই বিংরাজ মেম্বারর খতায় আমি ৩টা ব্রিজ বানাইলাম।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত চরিত্র কাদির মামু ও বিংরাজ মেম্বার’। তার পোস্টে একজন লিখেন, ‘কাদির মামু আর বিংরাজ মেম্বার দেশ টা শেষ করে দিল। বার বার তাদের চেনার পরও কেনো যেনো তাদের জায়গা দেওয়া হয়’।
মইনুল হোক বুলবুল তার টাইমলাইনে লিখেন, ‘কাদির মামু, বিংরাজ মেম্বার তারা তাবিজ টিফছইন আর ফাতলা মারছইন ব্যারিস্টার সুমনের লগে। আমাদের নিজ নিজ এলাকায় কাদির মামু ও বিংরাজ মেম্বার আছইন, তারার খবর কিতা।’
ফজল আহমেদ নামের আরেকজন নিজ টাইমলাইনে পোস্ট করেন, ‘কাদির ওরফে খাদির মামু আর বিংরাজ মেম্বার ওরফে তাবিজ বাবারে অনলাইন ইউজাররা খুব মিস করতেছে।
কাদির মামু ও বিংরাজ মেম্বার চরিত্র দুটি যেন দেশের নির্বাচনী সংস্কৃতির বাস্তব চিত্র।
সুমন তার বক্তব্যে বলেন, এই দুজন আওয়ামী লীগ প্রার্থী মাহবুব আলীর কাছ থেকে টাকা নিয়ে তার বিরুদ্ধে কাজ করছেন। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচন আসলেই এলাকা ভিত্তিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান ও ইউপি সদস্যদের) গুরুত্ব বাড়ে।
স্থানীয় পর্যায়ে ভোট ব্যাংক হিসেবে পরিচিত এই নেতাদের পক্ষে নিতে সংসদ সদস্য প্রার্থীরা বিভিন্ন প্রচেষ্টা চালান। তাদের টাকা দিয়ে কিংবা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে নিজ পক্ষে টানার চেষ্টা করেন।
এর আগে থেকেই ব্যরিস্টার সুমন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেছেন। এমন স্পষ্টবাদিতার জন্য তিনি রীতিমত ভাইরাল বনে যান। নেটিজেনরা তাকে বাহ্বা জানান। পর্যায়ক্রমে তিনি গ্রামীণ উন্নয়নে মনোযোগ দেন। এলাকার মানুষের কাছে সুমন একটি গ্রহণযোগ্য চরিত্র হয়ে উঠে। এভাবে কাদির মামু ও বিংরাজ মেম্বারদের মতো অনেককে নিয়েই তিনি যৌক্তিক সমালোচনা করেছেন এবং আইনি লড়াইয়ো চালিয়ে যাচ্ছেন।কাদির মামু কে কি বা তার পরিচয়,জনাব আব্দুল কাদির লস্কর চুনারুঘাট সদর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যা, ২ বারের চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান
সাবেক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটার, ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ছিলেন,
সবশেষ নির্বাচনে কাদির মামু আর বিংরাজ মেম্বারকে অকৃতজ্ঞই উল্লেখ করলেন সুমন। কারণ তিনি জানান, এই দুজনের জন্য তিনি ব্যক্তিগতভাবে অনেক কাজ করে দিয়েছেন। কিন্তু তারা নৌকার প্রার্থীর সঙ্গে আঁতাত করে সুমনকে হারাতে চেয়েছেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত