গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়েই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে আসামীদের বিরুদ্ধে
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়েই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে আসামীদের বিরুদ্ধে।
পূর্ব জমিজমার বিরোধে মহিলাসহ ৫জনকে গুরুতর আহত করার পরে আসামীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হলে তারা জামিন না নিয়ে উল্টো বাদীকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ওঠেছে।
১৬ই জানুয়ারী (মঙ্গলবার)উপজেলার ছদাহার ৯নং ওয়ার্ডের ছহিরপাড়া এলাকার আনিছুর রহমানের স্ত্রী মামলার বাদী আমিনা বেগম গণমাধ্যমে এমন অভিযোগ করেন।
আমিনা বেগম বলেন,ছদাহার ৯নং ওয়ার্ড এলাকার ছহির পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে মো:রমজান আলী(৩০) আব্দুস সাত্তারের ছেলে মো: মোস্তাক আহমদসহ পুরুষ মহিলা মিলে অন্তত ১৫জনে আমিনা বেগম ও তার শশুরবাড়ির লোকজনের দখলীয় জমি জোরপূর্বক দখল করার কু-মানসে ৫জনকে গুরুতর আহত করেন,ফলে রমজানসহ ১০জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলাও রুজু করা হয়।
আর সেই মামলায় তারা গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে জামিন না নিয়ে বাদীকে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন মামলার বাদী আমিনা বেগম।
এদিকে আমিনা বেগমের চাচা শশুর ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগনেতা ব্যাংকার নজির আহমদ সিদ্দিকী বলেন,রমজানরা এলাকার পেশাদার খারাপ লোক তারা আমাদের ২শ বছরের পুরনো জমিজমা দখল করে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিলো আমার পরিবারের লোকজন তা বাধা দিলে তারা তাদের উপর হামলে পড়েন।
আমি ঢাকায় থাকার কারণে তাদের কিছু করতে পারছিনা, এখন শুনতেছি তারা জামিন নিছে কেউ কেউ আর গুলো জামিন নেয়নি,তারা আদালতে সেরেন্ডার না করে আমার ভাইপো এর বউ যিনি মামলার বাদী তাকে উল্টো প্রাননাশের হুমকি দিচ্ছেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন