ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় মায়ের কাছে টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-৮-২০২১ বিকাল ৫:৫৫

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী মো. জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭) আত্মহত্যা করেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) রাত্র ২টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম ঢাকার একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। তার পিতার নাম মাওলানা নজরুল ইসলাম।

নিহতের পরিবার ও কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকে সাব্বির তার মায়ের কাছে মোবাইল কেনার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কীটনাশক পান করে বসতঘরে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ‍এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বরিশালে রেফার করলে পথিমধ্যে কলাপাড়ার রজপাড়া নামক স্থানে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যুর বিষয়ে পিতা ও মাতার কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত