ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গত বছর নর্দার্ন সীরুটে রেকর্ড পরিমান কার্গো পরিবহণ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৫:২৫

কার্গো পরিবহণের জন্য নর্দার্ন সীরুটের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে এই রুটে পরিবহণকৃত কার্গোর পরিমান ছিল ৩৬.২৫৪ মিলিয়ন টন, যা রাশিয়ার ‘নর্দার্ন সীরুট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ২.৫ লক্ষ টনেরও বেশি। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম রাশিয়ার এই ফেডারেল প্রকল্পটি নজরদারি করছে। 

রসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান যে, বছর সমাপ্ত হবার আগেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর পেছনে ছিল পার্টনার কোম্পানি গুলোর ভূমিকা, যারা পশ্চিম থেকে পূর্বে কার্গো পরিবহণের জন্য নর্দার্ন সীরুটকে একটি সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচনা করেছেন। 

আর্কটিক উন্নয়নের জন্য নিযুক্ত রসাটমের বিশেষ প্রতিনিধি ভ্লাদিমির পানভ জানান যে, ২০২৩ সালে নর্দার্ন সীরুটে ট্রানজিট কার্গোর পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়ে ২ মিলিয়ন টনের ওপর দাঁড়িয়েছে। সমূদ্র পরিবহণ লজিস্টিক্সের দৃষ্টিকোন থেকে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। 

নর্দার্ন সীরুটের প্রতি বিদেশী শিপিং কোম্পানি গুলোর ক্রমবর্ধমান আগ্রহ উল্লেখ করার মতো। নর্দার্ন সীরুট জেনারেল এডমিনিস্ট্রেশনের মেরিটাইম অপারেশন্স হেড কোয়ার্টার গত বছর এই রুটে চীন এবং রাশিয়ার মধ্যে কন্টেইনার পরিবহণে এস্কর্ট সহ অন্যান্য সহায়তা প্রদান করেছে। 

সংস্থাটি গত বছর নর্দার্ন সীরুটে কার্গো পরিবহণের জন্য ১,২১৮টি পারমিট প্রদান করে, ২০২২ সালে এই সংখ্যা ছিল ১,১৬৩টি। মোট সংখ্যার মধ্যে ১১৫টি পারমিট বিদেশী কোম্পানিকে প্রদান করা হয়, যা ২০২২ সালে ছিল মাত্র ৫৫টি। নর্দার্ন সীরুটে ২০২৩ সালে ট্রানজিট যাত্রা ছিল ৮০টি, অথচ ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪৭টি। গত বছর এই রুটে রাশিয়ার উত্তর-পশ্চিম অংশ থেকে দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে ৩টি অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ আয়োজিত হয়েছে। 

ইউরেশিয়ার পশ্চিমাংশ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য নর্দার্ন সীরুট সবচেয়ে সংক্ষিপ্ত শিপিং রুট। রাশিয়ার নর্দার্ন সীরুট উন্নয়ন ফেডারেল প্রকল্পের লক্ষ্য হলো- কার্গো পরিবহণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মান ও উন্নয়ন এবং একই সঙ্গে সমূদ্র বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি।

Sunny / Sunny

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত