ঠাকুরগাঁওয়ে পৃথক মামলায় ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে পৃথক ২টি মাদকের মামলায় ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো: নুর নবি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চোঙ্গাখাতা (কলোনীপাড়া) গ্রামের মো: বাবলুর ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো: মামুনুর রশিদ, পিপিএম সেবা বাদী হয়ে নুরনবি ও পার্শ্ববর্তী ঢাঙ্গীপুকুর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো: শাহিন আলম (৪১) কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে সোমবার রাতেই সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৭০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো: মনিরুজ্জামান মনির ওরফে গাছা মনির (৩৩)’কে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চোঙ্গাখাতা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) খোকা চন্দ্র রায় বাদী হয়ে মনিরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
Link Copied