ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাটুরিয়ায় ফেরি ডুবি: জীবিত উদ্ধার ২০


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:১৮
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবি ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্বিস কর্মীরা। এদিকে ফেরি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। দুপুর ১২টা ১০ মিনিটে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এসে পৌঁছায় হামজা। অন্যদিকে উদ্ধারকাজে যোগ দিতে মাওয়া ঘাট থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটির আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম।
 
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ‘রজনীগন্ধা’ ফেরিটি ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাকসহ পাটুরিয়ার ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। 
 
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে এখনো ফেরির ‘সেকেন্ড ড্রাইভার’ হুমায়ূন কবির (৩৯)  নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
 
উদ্ধার পাওয়া চালকরা জানান, কুয়াশার কারণে প্রথমে ফেরিটি মাঝ নদীতে নোঙ্গর করে। পরে রাত ৪টার দিকে পাটুরিয়া প্রান্তের ৫নং ফেরি ঘাটের কাছে নোঙ্গর করতে বাধ্য হয়। পরে ফেরিতে পানি উঠে ফেরিটি ডুবে যায়।
 
তবে বিআইডব্লিউটিসি বলছে, সকালে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবেছে। কিন্তু বাল্কহেডটি এখন পর্যন্ত জব্দ করা যায়নি।
 
ফেরিতে থাকা যানবাহন চালক ও সহযোগীদের উদ্ধার করতে না পারলেও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ফেরির সহকারী চালককে উদ্ধার কাজ চলছে।
 
নৌ পু্লিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এ পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।
 
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে এখনও কাজ শুরু করতে পারেনি। এ ঘটনায় ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ