ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:২৭

যশোরের অভয়নগরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সঙ্গে লেভেল ক্রসিংয়ে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার নওয়াপাড়া রেল স্টেশনের অদূরে আলীপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিন, বগি ও ট্রাকটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  রেলওয়ে কর্তৃপক্ষের চেষ্টায় চার ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার রওয়ানা হয়।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে নওয়াপাড়া আলীপুর নামক রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাক এসে ট্রেনে ধাক্কা দেয়। ট্রেনটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চালক ও হেলপার ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি।

রেলওয়ের হাবিলদার এনামুল হক বলেন, রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটি সম্পূর্ণভাবে ট্রাকটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এসময় রেলের ইঞ্জিন ও একটি বগি অকেজো হয়ে পড়ে। চার ঘন্টা পরে খুলনা থেকে পাওয়ার ইঞ্জিন এনে পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা রনি জানান, অল্পের জন্য রেহাই পেয়েছে বাংলাদেশ রেলওয়ের নকশী কাঁথা ট্রেনটি। দূর্ঘটনার পর খুলনা রেলওয়ে স্টেশন থেকে নতুন করে পাওয়ার ইঞ্জিন এনে পুনরায় সেটাকে সংযোজন করে চারঘন্টা বিলম্বের পর ট্রেনটি চালু করা হয়। দূর্ঘটনাস্থলে ট্রাকটির চালক বা হেলপারকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন