ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিটিভিতে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া চট্টগ্রামের শিল্পীদের সংবর্ধনা দেবে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৩:৪২

বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে আধুনিক ও পল্লীগীতি, রবিন্দ্র সংগীত এবং নজরুল সংগীত শিল্পী হিসেবে চূড়ান্ত তালিকা-২০২৩ চট্টগ্রাম থেকে সংগীত শিল্পীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান করে নিয়ে চট্টগ্রামবাসীকে গর্বিত করেছে। গর্বিত সংগীত শিল্পীদের জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি লুসাই ভবনস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সংগঠনের উপদেষ্টা দীপক কুমার পালিত, চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক ও গবেষক কামাল উদ্দীন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম সিনিয়র সহ সভাপতি সাংবাদিক গোলাম ছরওয়ার, জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম জেলার সভাপতি সুলতান আহম্মদ কমল, বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও সংগীত পরিচালক আর. কে জুয়েল, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী জয় দত্ত দীপ্ত ও সালাউদ্দীন কাদের মানিক, বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, লেখক ও গবেষক অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, ইমরান সোহেল, সাংস্কৃতিক কর্মী আব্দুল হামিদ প্রমুখ। 

সভায় আগামী ২৭ জানুয়ারি শনিবার নগরীর বায়েজিদ লিংক রোডস্থ গার্ডেনভিউ পার্কে চট্টগ্রাম থেকে যে সব শিল্পী বাংলাদেশ টেলিভিশনে স্থান পেয়েছেন তাদের জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেন। শিল্পীদের জাতীয় সাংস্কৃতিক মঞ্চ এবং দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

সংবর্ধনা কমিটির উপদেষ্টা জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ও সংগীত পরিচালক আর. কে জুয়েল, সদস্য সচিব সংগীত শিল্পী এ.কে মানিক, সদস্য সংগীত শিল্পী জয় দত্ত দিপ্ত, শিক্ষক নেতা মাহবুবুর রহমানকে সদস্য করে একটি সংবর্ধনা উপ কমিটি গঠন করা হয়। 

বক্তরা বলেন, চট্টগ্রামের ইতিহাস হচ্ছে হাজার বছরের ইতিহাস সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রাম হাজার বছর ধরে সমৃদ্ধ। এর ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রামের শিল্পীরা সারা দেশে চট্টগ্রামের সংস্কৃতিকে বিশে^র দরবারে তুলে ধরবে। চট্টগ্রামের শিল্পীরা যোগ্যতার ভিত্তিতে বিটিভিতে জায়গা করে নিয়ে চট্টগ্রামকে গৌরবান্বিত করেছে তারা। তারা চট্টগ্রামের কৃতি মানুষ ও গুণি মানুষ হিসেবে সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে ভালো কাজের প্রতি উৎসাহিত করা দরকার।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান