ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে এসিআই অটোতে লাখ টাকা জরিমানা


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৪:৫৭

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বরসতীপুর এলাকায় এসিআই ফুড লিমিটেড এর চাল মিলে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুদের দায়ে অভিযান পরিচালনা করে এক লাখ জরিমানা করা হয়েছে। সেই সাথে তিন দিনের মধ্যে মজুদকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট গোলাম মওলা অভিযান চালিয়ে এ আদেশ দেন। তিনি জানান, এসিআই অটো ফুড লিমিটেড এর চাল মিলে অভিযান পরিচালনা করে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুদের সত্যতা পাওয়া যায়। এ কারণে মিলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। চালের বস্তার গায়ে বিক্রয় মুল্যের চেয়ে অতিরিক্ত বেশি মুল্য লেখায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মুল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে বলেও জানান গোলাম মওলা। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়