ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় আগুনে পুড়ে ছাই দুই দোকান


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৭-১-২০২৪ বিকাল ৫:২
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জে অগ্নিকান্ডে তুলার দোকানসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  আজ বুধবার দুপুরে জেলার পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জের জালশুকা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 
ময়মনসিংহের গৌরিপুর এলাকার চরপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল্লাহর তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। 
এসময় পাশের দোকান গৌরিপুরের ময়লাকান্দা গ্রামের ওবায়দুল হক তালুকদারের ফিসফিডসহ কীটনাশকের দোকানও পুড়ে যায়। সাথে সাথেই স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।  
ক্ষতিগ্রস্ত, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তারা দুজনই গৌরীপুর উপজেলার। পাশাপাশি দোকানে ব্যবসা করছিলেন। আজ হঠাৎ তুলার দোকানের কর্মচারী দেখেন বিদ্যুৎ এর সুইচ বোর্ডে শব্দ হয়ে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিক নিজে দোকান থেকে বেরিয়ে পড়েন সেইসাথে চিৎকার চেঁচামেচি করলে অন্যরাও এগিয়ে আসেন।
এদিকে শীতের দিন এবং কুয়াশা থাকায় অনেকে বাজারে দেরিতে এসে দোকানপাট খোলেন। তাই দোকানগুলোতে কোন মানুষ জন না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। কিন্তু আগুনের খবর পেয়ে সকলেই দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করি। ‌মূলত লেপতোষক দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়