জয়পুরহাটে পৃথক মামলায় দুইভাইসহ তিনজনের যাবজ্জীবন
জয়পুরহাটে পৃথক মামলায় দুইভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান, নজরুল ইসলাম ও নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
অন্যদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশানসহ সোহাগকে গ্রেফতার করে সান্তাহার জিআরপি পুলিশ। দীর্ঘ শুনানি শেষে মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ