ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

করেরহাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ২:২১

মিরসরাই উপজেলার করেরহাটে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুৃষ্ঠিত হয়েছে।

সহকারী উপপরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়  অনুষ্ঠানে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। 

অন্যান অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য মার্শেল কবির পান্নু,উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস
করের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাল চাদ চৌধুরী,  ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক  আজিজুল ইসলাম সহ প্রমুখ 

সভায় প্রধান অতিথি জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান