ঢাকায় অনুষ্ঠিত হলো টাটা ইনট্রা অ্যাপ্লিকেশন ভেহিক্যালস ফেস্টিভ্যাল
দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরসের আয়োজনে মহাখালীর নিটল-নিলয় সেন্টারে অনুষ্ঠিত হলো টাটা ইনট্রা অ্যাপ্লিকেশন ভেহিক্যালস ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে টাটা মটরসের জনপ্রিয় বাণিজ্যিক গাড়ি টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ভেহিক্যালস স্থান পায়।
এ উপলক্ষ্যে নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সিইও মোহাম্মদ তানবীর শহীদ বলেন- বডিসহ এই পিকআপগুলো ক্রেতারা ক্রয় করার পরপরই ব্যবসার কাজে লাগাতে পারবেন। তাই এই রেডি-টু-ইউজ গাড়িগুলো দেশের পরিবহন ব্যবসায়ীদের জন্য নিয়ে আসবে দুর্দান্ত সুবিধা। আধুনিক ও দ্রুত গতির এই পিকআপগুলো পণ্য পরিবহনকে আরও সহজ করে দেবে। টাটা ইনট্রা ভি টোয়েন্টি পিকআপের অ্যাপ্লিকেশন ভেহিক্যালসগুলোর মজবুত ডিজাইন, সেরা পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্যাকেজ গ্রাহকদের ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলবে।
গ্রাহকদের ব্যবসার স্ট্যান্ডার্ড বাড়িয়ে দেবে আধুনিক ও স্টাইলিশ পিকআপ টাটা ইনট্রা ভি টোয়েন্টি।
পণ্য পরিবহনকে গতিশীল করতে হাইস্পিড পিকআপ টাটা ইনট্রার জুড়ি নেই। আর গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এখন এই পিকআপ পাওয়া যাচ্ছে ৭ ধরনের বডিসহ সেমি হাইডেক, হাইডেক, কাভার্ড ভ্যান (প্লেইন বডি ও করোগেটেড বডি), রেফ্রিজারেটর ভ্যান, এয়ার কন্ডিশনার ভ্যান, চিকেন ক্যারিয়ার বডি, পুলিশ ভ্যান । টাটা মটরসের প্রিমিয়াম টাফ ডিজাইন ফিলোসোফির উপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স। এতে রয়েছে স্টেট অফ দ্যা আর্ট পাওয়ার ট্রেইন প্রযুক্তি, যার সাথে রয়েছে গিয়ার শিফট অ্যাডভাইজর এবং সবচেয়ে বেশি ৪৫% গ্রেডিবিলিটি। আর এখন টাটা ইনট্রা আপনি বডিসহ ডেলিভারি নিতে পারবেন বুকিং দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে টাটা মটরসের কান্ট্রি ম্যানেজার অভিজিৎ দাস শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এস এ এইচ ইসমাইল (এক্সিকিউটিভ ডিরেক্টর, নিটল মটরস লিমিটেড), রাহুল কম্বোজ (ডেপুটি জেনারেল ম্যানেজার, এসসিভি এন্ড পিকআপ সেগমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, টাটা মটরস), আনোয়ার হোসেন রানা (প্রোডাক্ট হেড, নিটল মটরস লিমিটেড)।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি