ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ওয়াজ চলাকালে মুফতি তাহেরীর গাড়ি ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২৪ সকাল ৯:২৮

ওয়াজ মাহফিল চলার সময় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে। মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন।

বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন তাহেরী নিজেই। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কখনোই এ বিষয়ে আমি লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হত না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে। 

মাওলানা তাহেরি বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে যায়। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। 

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরি বলেন, ‘যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।’

আবিদ রহমান / আবিদ রহমান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত