ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিয়ের প্রলোভনে অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা দাবি: যুবক গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ৩:৩২

বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও মোবাইল ফোনে উৎপাদন, ধারণ এবং চাঁদা দাবিসহ পর্ণগ্রাফির দায়ে মোঃ জোবায়ের (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ৪,মানিকগঞ্জ সিপিসি-৩। 

গোপন সংবাদ অভিযান চালিয়ে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম বাইচাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাব। অভিযুক্ত জোবায়ের ধামরাইয়ের পশ্চিম বাইচাইল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ মানিকগঞ্জ, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন। 

 র‌্যাব জানায়,ভিকটিম মরিয়ম আক্তার (৩২) একজন গৃহিনী। ভিকটিমের স্বামী একজন সৌদি প্রবাসী। গত ৮-৯ মাস পূর্বে বিবাদী জোবায়ের তার ইমো আইডি (জোবায়ের ) দিয়ে ভিকটিমের  ইমো আইডিতে কল দিলে ভিকটিম উক্ত কল রিসিভ করে কথা বললে বিবাদীর সাথে ভিকটিমের পরিচয় হয়। পরবর্তীতে তাদের সাথে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। তাদের দীর্ঘ দিনের সম্পর্কে বিবাদী ভিকটিমকে বিয়ের আশ্বাস দেয়। পরে তাদের ভিডিও কলে বিবাদী ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলো দেখতে চাইলে তা ভিকটিম দেখায়। এসময় বিবাদী তার মোবাইল ফোনে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গের ছবি ও ভিডিও স্ক্রিন শর্ট ধারণ করে রাখে। পরবর্তীতে উক্ত স্কিন শর্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভিকটিমের স্বামী এবং নিকট আত্মীয়-স্বজনদের নিকট ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে উক্ত বিবাদী ভিকটিমের নিকট ৫ লাখ টাকা দাবি করে। এরপর থেকে বিবাদী বিভিন্ন সময় ফোন দিয়ে ভিকটিমকে ভয়-ভীতি দেখায় ও টাকার জন্য হুমকি দিতে থাকে। এঘটনায় ভিকটিম র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। উক্ত ঘটনায় মানিকগঞ্জের দৌলতপুর থানায় একটি নিয়মিত পর্ণোগ্রাফি মামলা দায়ের করা প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ