ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ৪:৫৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীর মৃত্যু হয়েছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।  
 
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ (৭০)।  
 
চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মৃত স্বামী স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই সময়ে  স্বামীও মারা যান।  

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক