ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় কৃষকের মুখে হাসি ফুটেছে সরিষার ফলনে


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ৪:৫৮

নতুন বছরের শুরুতেই কনকনে হেমন্তর শীতে   চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় সরষের ভালো ফলন হয়েছে। দাম নিয়েও সন্তুষ্ট কৃষক। এছাড়া সরষে ক্ষেত থেকে ৯ সহস্রাধিক মণ মধু সংগৃহীত হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ। যদিও এ বছর জেলায় সরষে চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
জানা যায়, চলতি মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ১৫০ হেক্টর জমি। চাষ হয়েছে আট হাজার ৪০৫ হেক্টর জমিতে। সদরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার ৪৬০ হেক্টর জমি, অর্জিত হয় দুই হাজার ৮২৫ হেক্টর জমি। কলারোয়ায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার ৪৭৫ হেক্টর জমি, চাষ হয় তিন হাজার ৩৭০ হেক্টর জমিতে। তালায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪১০ হেক্টর জমিতে, চাষ হয় ৫৬০ হেক্টর জমিতে। দেবহাটায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় এক হাজার ১২৫ হেক্টর, চাষ হয় এক হাজার একশ হেক্টর জমিতে। কালীগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪১০ হেক্টর জমি, অর্জিত হয় ৩১০ হেক্টর জমি। আশাশুনিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২২০ হেক্টর জমি, অর্জিত হয় ২১০ হেক্টর জমি। শ্যামনগরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫০ হেক্টর জমি, অর্জিত হয় ৪০ হেক্টর জমি।
সদর উপজেলার সরষে চাষি আতাউর রহমান জানান, গত বছর তিনি তিন বিঘা জমিতে সরষে চাষ করেছিলেন। এবার তিনি পাঁচ বিঘা জমিতে আবাদ করেছেন। গত বছর আবাদ করে তার খরচ হয়েছিল সাড়ে চার হাজার টাকা। এবার সব খরচ বাদ দিয়ে তার ২৫ হাজার টাকা টিকবে বলে আশা করছেন।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিন আলী জানান, সরষে ক্ষেতের পাশে মৌ বাক্স স্থাপন করা হলে পরাগায়ণ হয় অনেক বেশি। এতে স্বাভাবিকের চেয়ে ২৫-৩০ শতাংশ উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকে। এবার এক হাজার ৩০০ হেক্টর সরষে জমি মৌ বাক্সের আওতায় আনা হয়েছে। এসব ক্ষেতের পাশে স্থাপন করা হয় দুই হাজার ৩৩০টি মৌ বাক্স। আর এ থেকে চলতি মওসুমে প্রায় ৯ হাজার ২০০ মণ মধু উৎপাদিত হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় পরামর্শ সহয়তা দিতে পারলে সরষে চাষে কৃষক অনেক বেশি লাভবান হবেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল মান্নান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সরষের ফলন ভালো হয়েছে। এতে চাষিরা লাভবান হবেন। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ
দেওয়া হয়েছিল।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই