ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে মজুতবিরোধী অভিযানে লাখ টাকা জরিমানা


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ১২:৩৩

নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ধান-চাল মজুত রাখার অপরাধে অভিযান চালিয়ে তিনটি চালকলের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে এ জরিমানা করা হয়। জানা গেছে, উপজেলার চৌমাসিয়া এলাকায় অবস্থিত শিউলি অটো রাইস মিলের গুদামে এক মাসের বেশি সময় ধরে নির্দেশ করা ধারণক্ষমতার চেয়ে বেশি ধান মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক রেজাউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার বিক্রমপুর অটো রাইস মিলের গুদামে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ধান মজুত থাকায় প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেনকে ৪০ হাজার টাকা ও ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের চালকলের গুদামে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আতপ চাল মজুত রাখায় মালিক ওসমান গণিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়