ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সুন্দরগঞ্জের সেই শ্যামল বাবু


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২১ রাত ৮:৩১
অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ব্যাচেলর জীবনের অবসান ঘটালেন ‘হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল বাবু। তিনি গতকাল বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হন।
 
শ্যামল রায় রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে। লেখাপড়া না জানলেও কথায় কথায় ইংরেজি বলেন। তার ‘হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ উক্তিটি ফেসবুকে ভাইরাল হয়। উক্তিটি মূলত তার এক সাক্ষাৎকার থেকে নেয়া। মূলত এই একটি উক্তির কারণেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়। এক নামে পরিচিত হয়ে ওঠেন শ্যামল বাবু।
 
শ্যামল বাবু ওই সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি খুব ব্যস্ত মানুষ। ‘ওয়াইফকে’ সময় দেয়ার মতো সময় তার নেই। তাই বিয়ে করেননি। অবশেষে তার সময় হলো! গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়েছেন। মিঠাপুকুর উপজেলার পুঁটিমারী গ্রামের দীলিপ রায়ের মেয়ে দীপা রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে মন্তব্যের ঘরে বলছেন, আসলে শ্যামল বাবু একজন সাদামনের মানুষ। মানুষকে আনন্দ দিয়েই আনন্দ পান তিনি।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান