বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি রেজাউর রশীদ খানের
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ও বাসদের আহ্বায়ক জননেতা কমরেড রেজাউর রশীদ খানের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় উপস্থিত ছিলেন- বাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হামিদুল কিবরিয় চৌধুরী আজাহার, অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট শাকিল সাহরিয়ার খান আনন্দ, অ্যাডভোকেট হামিদা আক্তার চৌধুরী লিলি, বিপ্লব বিজয় ঘোষ, আব্দুস ছামাদ আজাদ, মমদেল হোসেন সরকার, আবুল কালাম আজাদ বাবুল, সষ্টি ঘোষ, সরোয়ারদি খান, এসএম মোর্শেদ খান টুটুল, আলাউদ্দিন আল আজাদ, হাফিজুর রহমান লাডডু, মো. শহীদুল্লাহ, এসএম মান্নান, বাবুল শিকদার, মনিরুজজামান জুয়েল, জাকারিয়া জনি, আবুল হাসনাত, সেলিনা আক্তার, প্রবীর চৌধূরী রিপন, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, জায়েদুল ইসলাম, সোহেল সরকার, আজাদ রহমান আজাদ, আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় জননেতা রেজাউর রশীদ খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৬ জন সদস্যকে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যম স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল খুনি চক্র। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই ও গভীর শোক প্রকাশ করছি। হত্যাকাণ্ডের বিচারকার্য শেষ হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ শাস্তি বাস্তবায়ন হয়নি। খুনিদের সকলের রায় অবিলম্বে কার্যকর করার মাধ্যম স্বাধীনতার মূল চেতনায় দেশ কলঙ্কমুক্ত হোক। আমাদের পার্টির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শহীদ শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এ সময় তিনি সরকারের প্রতি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করার আহ্বানও জানান তিনি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied