স্পিকারের সাথে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। তিনি বলেন, পীরগঞ্জের সর্বত্র উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি গতকাল পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং টুকুরিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে স্পীকারের সাথে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন এবং মাদারগঞ্জ, মিঠিপুর ও খালাশপীর বাজারে গণসংযোগ করেন এ অনুষ্ঠানে স্পীকারকে চেয়ারম্যান মো. আতাউর রহমান মন্ডল ক্রেস্ট প্রদান করেন এবং টুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এর পূর্বে স্পীকার চেয়ারম্যান আতাউর রহমানমন্ডলের পিতার কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মারমাগফেরাত কামনা করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার
মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন। তিনি বলেন, সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন। স্পীকার বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার
সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ,
মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন। এসময় স্পীকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। এ অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ