ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাটুরিয়া ফেরিডুবি: উদ্ধার আরও একটি ট্রাক,নিখোজের মেলেনি সন্ধান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৩:২৯

মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরো একটি ট্রাক উদ্ধার করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ ডুবুরিরা। আজ উদ্ধার জাহাজ হামজা ট্রাকটি উদ্ধার করে।রোববার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন ।

তিনি বলেন,  বুধবার একটি ট্রাক ও একটু কাভার্ড ভ্যান উদ্ধার করা গেলেও শুক্রবার আর শনিবার কোন যানবাহন উদ্ধার করা যায়নি। গতকাল শনাক্ত করা ট্রাক আজ উদ্ধার করা হয়েছে। নয়টি যানবাহনের মধ্যে চারটি উদ্ধার করা হলো।বাকী পাঁচটি ট্রাক উদ্ধারে কাজ করছে ডুবুরিরা। আজ আরো একটি উদ্ধার জাহাজ আসবে। সেটা পানির নিচে স্ক্যান করার সক্ষমতা রয়েছে। 

প্রশঙ্গত,  গত বুধবার ডুবে যায় ফেরি রজনী গন্ধা। এখনো নিখোঁজ রয়েছে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবির। বিআইডব্লিউটিসি এর আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ  বলেন, আজ একটিসহ চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে।  আশা রাখছি প্রত্যয় আজ ফেরিটি দৃশ্যমান করবে। ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নিচে। তীব্র শীত আর কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। আশা করছি আজ সন্ধ্যার আগে ডুবন্ত ফেরিটি দৃশ্যমান করতে পারবে প্রত্যয়।

ডুবন্ত ট্রাক উদ্ধারের বিষয়ে বলেন, প্রথম দুই দিনে ১ টি কাভার্ড ভ্যান ও দুইটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ আরো একটি উদ্ধার হলো। নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে বলেন, ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা