পাবিপ্রবি'র সেচ্ছাসেবী সংগঠন হেল্প এর নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আনোয়ার, আব্দুল্লাহ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) এর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় , প্রতিষ্ঠাতা সভাপতি মো: লাবলু হাসান , সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন, সমাজ কর্ম বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন।
নতুন কমিটতে সহ-সভাপতি হয়েছেন - কিরন হোসেন, আরিফুজ্জামান শান্ত, আশিক আলী, আসমাউল হুসনা, শামীম রেজা, তাসনিমুল হাসান সাইফ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন - সম্পদ সাহা, মুসাব্বির আসান, মিন শাহরিয়ার রহমান নিলয় , মাহফুজ রানা, নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন, উজ্জল মন্ডল, কৃষ্ণ পাল, নাদির আহমেদ এবং জান্নাতুল মিম।
উক্ত কমিটির নতুন সভাপতি মো: আনোয়ার হোসেন জানান,সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন জানতে পারি "HELP-হেল্প" নামের একটি সংগঠন আছে । যারা সেখানে কাজ করে তারা অন্যের হয়ে কাজ করে নিজেরা খুশি হয়, অন্যের দুঃখে ব্যথিত হয়। মানব সেবাই পরম ধর্ম এই মতবাদে বিশ্বাস করে।
তাদের সাথে যুক্ত হবার ইচ্ছে পোষণ করি । তাদের সাথে কাজ করতে করতে এই পর্যন্ত।হেল্পের প্রতিষ্ঠাতা সহ পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা মনে করেছেন আমাকে উপযুক্ত বলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
আমার ভয় হয় জানি না তাদের মত ভাবনা, চিন্তা , নিবেদিত হতে পারব কিনা । পরক্ষণে সাহসও পায় সেই সকল মানবপ্রেমীদের দেখে যারা এই কমিটিতে রয়েছে। আশা করি তারাই আমার ভয়ের বিপরীতে ভরসা হবে।
অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিতে এরকম মানবপ্রেমি যুক্ত হবে যারা অন্যকে সাহায্য করে নিজের আনন্দ খুঁজে পায়।মানবতার প্রতীক (A symbol of Humanity) HELP-হেল্প পরিবারের সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা।সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি HELP-হেল্প সংগঠনের পক্ষ থেকে সমাজে সকল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য সর্বদা কাজ করে যাবো। আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমার পক্ষ থেকে তথা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সকল ধরণের সুযোগ সুবিধা দিতে আমরা সবাই একসাথে কাজ করে যাবো। সেই সাথে আমাদের কমিউনিটির সকলের মধ্যকার সম্পর্ক যাতে অটুট থাকে সবসময় এই প্রত্যাশা করি।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল