ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে জয়পুরহাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৪:৯
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গরীব, অসহায়, শীতার্ত প্রায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। 
 
রবিবার  বিকেলে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল এর নিজস্ব অর্থায়নে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের  মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এর আগে পাঁচবিবি উপজেলায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,  জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল,স্বেচ্ছাসেবক দলের নেতা আজিম, জেলা  যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, ছাত্রনেতা তিতু, মুন্না, জাসেদ, আলামিন সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
 
জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল বলেন, শীতবস্ত্র বিতরণ বিএনপির একটি নিয়মিত কর্মসূচি। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকি।সাধারণ মানুষের কষ্টের কথা ভাবি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এ শীতবস্ত্র বিতরণ করে থাকি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতেও দেশ ও জনগণের জন্য কাজ করে যাব।
 
শীতার্তদের মাঝে শীতবস্ত্র  বিতরণ শেষে  বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত