সাতক্ষীরায় দুর্নীতির অভিযোগে আদালতের পিপি’র বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু।বক্তব্য রাখেন আলহাজ্ব জি এম আব্দুল গফুর, মোস্তফা নুরুল আলম, কামরুজ্জামান বাবু প্রমুখ।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু বলেন, সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতের অভিযোগ থাকায় সাতক্ষীরা বার তার কাছে বারবার সার্টিফিকেট দাখিল করতে বললেও তিনি তা কোনদিন দেখাতে পারেন নি। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি বারবার স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্থ পিপিকে রক্ষা করে গিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর বলেন, পিপি লতিফ বিজিবি’র একজন কন্সটেবল ছিলেন। অনিয়মের দায়ে চাকুরীচ্যুত হন এরপর ফিরে এসেই তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান বলে অভিযোগ করেন।
মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম বলেন, পিপি লতিফ দুর্নীতি করে কালোপথে কোটি কোটি টাকা নিয়ে শহরের প্রাসাদ গড়েছেন। পিপি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের সাথে সবসময় অসাদাচরণ করেন।
মানববন্ধনে সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু জানান, জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে সরকার অবিলম্বে অপসারণ করুক এবং তার বিরুদ্ধে তদন্তে নামুক। তা না হলে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সামাজিক
ব্যক্তিবর্গ বৃহত্তর কর্মসূচি দেবে।
এদিকে পিপি আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা তেমন কিছু না। মুক্তিযোদ্ধাদের সাথে ভুল বোঝাবুঝি। মুক্তিযোদ্ধারা জামাত শিবিরদের পক্ষ নেয় আমি এটা কোনমতে মেনে নিতে পারি না। তাই তারা এমন কর্মসূচি পালন করেছে বলে জানান।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত