তীব্র শীতে কুয়াকাটায় ২৫০ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
পটুয়াখালীর কুয়াকাটায় ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ কুয়াকাটা পৌর শাখা।
রবিবার (২১ জানুয়ারি) কুয়াকাটা পৌর শহরের হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল এর সামনে ২৫০ জন বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,কুয়াকাটা পৌরসভার
৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ মনির শরীফ,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান,,শুভসংঘের কুয়াকাটা শাখার সভাপতি ইব্রাহিম ওয়াহিদ,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাগর সহ স্থানীয় গণ্যমান্য কর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল নিতে আসা মোঃ মেসের মিয়া (৭০) বলেন,”কম্বল কেনার টাকা নাই আমার,আমাকে কম্বল দিছে আমার খুব খুশী হয়েছি।”
কম্বল নিতে আসা বৃদ্ধা নারী মোরশেদা বেগম(৫৭) বলেন,“কয়দিন যাবৎ শীত অনেক বেশি ,কম্বলটা পেয়ে আমার উপকার হয়েছে,মাঝে মাঝে এমন কেউ দিলে আমাদের জন্য ভালো হবে”।
বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন”বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সংগঠনের মাধ্যমে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের শাখার উদ্যোগে আমরা আজকে ২৫০ জন মানুষকে কম্বল বিতরণ করলাম।”
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন ,”আমাদের সংগঠনের উদ্যোগে প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।সমাজের সকলের কাছে অনুরোধ আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied