ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবিতে নেকাব ইস্যুতে মানববন্ধন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১:৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় নেকাব না খোলায় সাক্ষাৎকার নেননি শিক্ষকরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুঁসে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।২১ জানুয়ারী দুুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা।সংগঠনের ইবি শাখার সভাপতি মোঃ আল-আমীনের নেতৃত্বে  
মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। এসময় আন্দোলনকারীরা ঘটনার তদন্তপূর্বক জড়িতদের আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্য না থাকায় উপ-উপচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।মানবন্ধনে ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মু. নাঈম উদ্দিন, ইবি শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, সাংগঠনিক সম্পাদক  আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক  মু. সাজ্জাদ সাব্বির, প্রকাশনা দফতর সম্পাদক নেয়ামাতুল্লাহ আল ফারিসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানবন্ধনে বক্তারা বলেন, এক ছাত্রীকে নেকাব না খোলায় বিভাগীয় সেমিস্টার ফাইনালের ভাইভা থেকে বের করে দেয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও নাগরিক অধিকার হরণ করার নামান্তর। পর্দা মুসলিম নারীর রক্ষাকবচ ও আত্মপরিচয়ের হাতিয়ার। নারীর অধিকারের ক্ষেত্রে শিক্ষকদের এমন নগ্ন হস্তক্ষেপ ও কাণ্ডজ্ঞানহীন আচরণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে চরমভাবে আঘাত করেছে। একইসঙ্গে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবেন বলে আশা করি।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সাক্ষাৎকারে নেকাব পরে অংশ নেন এক ছাত্রী। এসময় পুরুষ শিক্ষকদের সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। তবে এই অস্বীকৃতির কারণে তার ভাইভা নেওয়া হয়নি। সাক্ষাৎকারের বোর্ডে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এই কাজটি উচিত হয়নি। আমাদের সামনে অনেকসময় এ রকম শিক্ষার্থীরা থাকে আমরা সবসময়ই নারী শিক্ষকের মাধ্যমে তাদের আইডেনটিফাই করে থাকি।'

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়