ভেজাল সার জব্দ করে ধ্বংস
যশোরের অভয়নগর উপজেলায় ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) নওয়াপাড়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে এ সার বিনষ্ট করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের গণি সীড ফার্ম এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার সংরক্ষণ ও বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে গনি সীড ফার্মের মালিক উসমান গনিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দরা সহ অন্যরা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাসিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত ভেজাল দস্তা, জীপসাম, টিএসপি ও এমওপি সার ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য সাড়ে ৪ লাখ টাকা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied