শর্তসাপেক্ষে মেডিকেল কলেজে ক্লাস চালুর অনুমতি
মেডিকেল পড়ুয়া এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বা শেষ বর্ষে সরাসরি ক্লাস চালুর বিষয়ে চার শর্ত বা পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার (১৩ আগস্ট) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শর্তগুলোর বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ আগামী ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষের ক্লাস চালু করার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়, ইতোমধ্যে এসব ছাত্র-ছাত্রীদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
কমিটির সব সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে তারা এসব বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছেন। একইসঙ্গে কমিটির পক্ষ থেকে নিচের বিষয়গুলো মেনে চলার জন্য বলা হয়েছে।
১. ক্লাস শুরুর আগে সব ছাত্র-ছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।
২. সঠিকভাবে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৩. হাসপাতালের ওয়ার্ড ক্লাসে ছাত্র ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
৪. সংক্রমিত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজারে বিভিন্ন মানের মাস্ক পাওয়া যায়। তবে তিন লেয়ারের সঠিক মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে ওষুধ প্রশাসন অধিদফতরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
জামান / জামান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি