ঠাকুরগাঁও জেলা পুলিশের ৬ মাসের কর্মকান্ড বিষয়ে প্রতিবেদন প্রকাশ
ঠাকুরগাঁও জেলা পুলিশের ৬ মাসের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে আগস্ট-ডিসেম্বর-২৩ এ ৬ মাসের প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
প্রতিবেদনে জানানো হয়, উল্লেখিত ৬ মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ৯৮৫টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৩ হাজার ৬১০ টি মামলায় ১ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। ১১৪ টি মোবাইল ফোন উদ্ধার করে ১০১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ২ হাজার ৩০১ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৪৯৯ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ১৫৭ টি নন-এফআইআর প্রসিকিউশন, উঠান বৈঠক ও বিট পুলিশিংয়ের মাধ্যমে ২৪ হাজার ৮৬৫টি উঠান বৈঠক। ৫ হাজার ৩৫টি দিবা ও রাত্রি টহল। ৬ হাজার ১৭১ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ১ হাজার ৯৯ টি চাকুরী ভেরিফিকেশন ও ১ হাজার ৭৫ টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়।
এছাড়াও ২১৬ টি আলামত নিস্পত্তি, ৩১৪ টি এনইআর, ১১২টি পিএন্ডএ অনুষ্ঠিত হয়। ৯৩৯টি মামলায় ১ হাজার ১৭২ জন আসামী ৫২০ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ৪৩০ টি মাদক মামলায় ২৯ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ৪ হাজার ৫২৯ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ৫৭ বোতল বিদেশী মদ, ২৬ কেজি ৬৮৭ গ্রাম ও গাঁজার গাছ ২টি, ১ হাজার ৫৯০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ২৫০ এমএল তরল, ৫২ দশমিক ৩২ গ্রাম হিরোইন, ৪৮৭ লিটার চোলাইমদ ও ২শ লিটার জাওয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৭৮ লাখ ৫০ হাজার ৪৮০ টাকা।
এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মধ্য দিয়ে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা সবার।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা