ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ্ব ইউনুস আলী মন্ডলকে (৯২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (২২) জানুয়ারী ২:৩০ মিনিটে বাড়হা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ীর পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পূর্বধলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটআত্মীয় ও শুভাকাঙ্খীগণ। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ১৬১ নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি র্দীঘদিন যাবত বার্ধ্যক্য জনিত নানা সমস্যায় ভোগছিলেন। বার্ধক্যজনিত সমস্যায় রবিবার (২১ জানুয়ারী ) সন্ধ্যা ৭:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে