ঢাকা-১৮ আসন হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত: খসরু চৌধুরী এমপি
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি বলেছেন, ঢাকা-১৮ আসন হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। এখানে কোনো মাদক কারবারী, ভূমি দস্যু, সন্ত্রাসীদের জায়গা হবে না। রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে পারবে না। অটোর স্ট্যান্ডে কোন চাঁদাবাজি চলবে না। ফুটপাত বিক্রি ও ভাড়া তোলায় জড়িতদের দমন করা হবে।
সোমবার বিকালে খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খসরু চৌধুরী বলেন, ঢাকা-১৮ আসনের প্রায় সবকটি রাস্তা ভাঙাচোরা। অধিকাংশ সড়কে রয়েছে বড় বড় গর্ত। রাস্তায় হেঁটে চলাচলও কষ্টসাধ্য। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। আমি জরুরি ভিত্তিতে এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানি ও গ্যাস সমস্যার সমাধান করবো। ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বেপারী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম ভূইয়া, খিলক্ষেত থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, আইন সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সবুজ মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি