ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মধ্য রাতে ঢাকার বিভিন্ন জায়গায় অসহায়দের কম্বল বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৫:২৭
রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। সেই সাথে শীতের বৈরী আবহাওয়া বয়েই চলেছে।  কনকনে শীতের কারণে খেটে খাওয়া মানুষ গুলোর কষ্টের যেনো শেষ নেই। সে কারণে শীতের কিছুটা লাগাম টানতে এসএসসি ব্যাচ ১৯৯৪ এর বাংলাদেশ ৯৪ গ্রুপের পক্ষ থেকে সমাজের গরিব, অসহায় পথচারী ও শীতার্ত মানুষদের  মাঝে রাতের আধারে বাংলাদেশ ৯৪ গ্রুপের একদল স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বাংলাদেশ ৯৪ গ্রুপের প্রধান উপদেষ্টা ও বাংলা নিউজ টিভির চেয়ারম্যান আতাউর রহমান নেতৃত্বে ঢাকা সিটির প্রতিটি অলি-গলি ও হাইওয়ে রাস্তার আশেপাশে থাকা পথচারীদের মধ্যে  "শতাধিক"কম্বল বিতরণ করেছেন।
 
উত্তরা টাইম ফোর শাইন চাইনিজ রেস্টোরেন্ট থেকে শুরু করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, কাওলা,বিশ্বরোড, বনানী,মহাখালী, নাবিস্কো, আব্দুল্লাহপুর, কামারপাড়া সহ ঢাকা সিটির আরও কয়েকটি স্পটে রাত ১২ টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত এই কম্বল বিতরণ করা হয়। 
 
"শীতের রাতে কম্বল পেয়ে উত্তরার রিক্সা চালক ময়মনসিংহ থেকে আসা আলম বলেন, এই শীতের রাতে অনেক কষ্ট করে রিকশা চালায়, অনেক সময় রিকশার মধ্যে ঘুমাতে হয়, আজকে কম্বল নিয়ে আইছে দেখে খুব ভালো লাগছে, কম্বল পেয়ে আমি খুব খুশি। আল্লাহ তায়ালা তাদেরকে বাঁচায়া  রাখুক। 
 
বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট শিশু পলাশ( ছদ্মনাম) কয়েকবছর আগেই ট্রেনে কাটা পরে, সে বেঁচে থাকলেও তার একটি পা কেটে ফেলতে হয়,সে আক্ষেপ করে বলে অনেকেই কম্বল দিয়ে যায়,আমি পায়না,কারন আমি অন্যদের মতন লাইনে দারাতে পারিনা, আজ আপনারা আমাকে এসে কম্বল দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। 
 
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ৯৪ গ্রুপের উপদেষ্টা এস এম মনসুর আলী,মোঃ খোরশেদ আলম পলাশ,কামরুন্নাহার, নিফুফা নিলু। গ্রুপের সভাপতি তফাজ্জল হোসেন তপু,সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম মাসুম,দপ্তর সম্পাদক, বশির মাহমুদ, প্রচার ও মহিলা সম্পাদীকা, শিউলি ইসলাম, সদস্য তাহমিনা শম্পাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
শীতের এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা একদল স্বেচ্ছাসেবী বাংলাদেশ ৯৪ গ্রুপের সদস্যরা শীতার্ত মানুষগুলোর কাছে গিয়ে কিছুটা মানুষের শীত লাগাম টানার চেষ্টা করছি এমনি কথা বলছিলেন বাংলাদেশ ৯৪ গ্রুপের সদস্যরা।
 
আমাদের সমাজের যারা বিত্তশালী আছেন তাদের প্রতি আহবান জানিয়ে তারা বলেন  বিত্তশালীরা যেন সমাজের  অসহায় শীতার্ত  মানুষের পাশে এসে দাঁড়ান। এতে কিছুটা হলেও মানুষের এই দুর্ভোগ লাগব হবে। যতদিন এই শীত থাকবে, ততদিন শীতার্ত মানুষের পাশে আমরা থাকবো। আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে