ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে রসায়ন সমিতির উদ্যোগে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৫:৪৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পাবিপ্রবি) এ রসায়ন  সমিতি কর্তৃক জাপানে উচ্চশিক্ষা এবং ন্যানোম্যাটারিয়ালস এক্সপ্লোরিং বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের ৪০১ নং কক্ষে দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন পাবিপ্রবির রসায়ন সমিতির সভাপতি এবং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, প্রভাষক মো. কাওসার হোসেইন। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভিপি ইশারত হোসেন , সাধারণ সম্পাদক শরিয়তউল্লাহ সহ বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা।
 
সেমিনারে প্রধান আলোচক জাপানে উচ্চশিক্ষা বিষয়ক এডমিশন, শিডিউল, স্কলারশিপ, রিকোয়ারমেন্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রিকোয়ারমেন্টস এর মধ্যে আইএলটিএস স্কোর ৬ বা তার বেশি, রিসোর্চ সামারি, জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিতে বলেন। এছাড়াও তিনি ন্যানোম্যাটারিয়ালস টপিকে তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি ফুয়েল সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
 
সেমিনারের এক পর্যায়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ শেষে জব ফ্যাসিলিটিজ, নাগরিকত্ব, স্কলারশিপ এর ফ্যাসিলিটিজ সম্পর্কে ধারনা দেন।রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ জানান, এই সেমিনারের মুল লক্ষ্য ছিলো শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী তারা যেন সঠিক একটা গাইডলাইন পায় সেটি নিশ্চিত করা। বিশেষ করে অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করি।
 
সেমিনার সম্পর্কে জানতে চাইলে বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী প্রিতম কুন্ডু বলেন, সেমিনারটির উপস্থাপনা থেকে শুরু করে জাপানে উচ্চশিক্ষার গাইডলাইন যথেষ্ট উপকারী ছিলো। আমিসহ আমার যারা জুনিয়র জাপানে পিএচডি অর্থ্যাৎ উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক তারা গাইডলাইন পেয়েছি।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন