ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৪ রাত ৯:৩২

অধ্যাপক রুমানা আলী টুসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে জয় লাভ করায় এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ২২ জানুয়ারি (সোমবার) বিকেলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সচিবালয়ে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তার সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ উন্নয়নের পক্ষে ও গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে রায় দিয়েছেন। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো গতিশীল হবে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় প্রদান করেছেন। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন-অগ্রগতি টেকসই করতে শিক্ষার বিকল্প নেই। তিনি নতুন প্রজন্মকে মানবিক, কারিগরি ও তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রদানের উপর আরো অধিক জোর দেয়ার আহ্বান জানান। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে